| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব হাত ধোয়া দিবসে বেলাবোতে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ১৬:২৫:৩৩:অপরাহ্ন  |  ২৫৫ বার পঠিত
বিশ্ব হাত ধোয়া দিবসে বেলাবোতে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে নরসিংদীর বেলাবোতে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) বেলাবো উপজেলার লক্ষ্মীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এনামুল হক।

কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিশুদের মধ্যে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ইউএনও লাইলাতুল হোসেনের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাসকে আরও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করা। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬-এর প্রতিপাদ্য “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Handwashing Hero)। দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪