| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে দেশীয় বন্দুক, অস্ত্র ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ১৯:২৯:১৮:অপরাহ্ন  |  ৬৪৩৬ বার পঠিত
লক্ষ্মীপুরে দেশীয় বন্দুক, অস্ত্র ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকচর ইউনিয়নের ফরাজি বাড়ির বাহারের ছেলে হাসান ওরফে শান্ত এবং আলমের ছেলে শরিফ।

‎জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর হাসান ওরফে শান্তর হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি কালো বেসবল ব্যাট, একটি টিপ ছুরি এবং একটি নীল জিপারের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ ছাড়া শরিফের হেফাজতে থাকা একটি নীল জিপারের ভেতর থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

‎লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪