| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন দূষণ রোধে স্টেকহোল্ডাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১৫:০৭:২১:অপরাহ্ন  |  ১৭৬৮৩ বার পঠিত
ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন দূষণ রোধে স্টেকহোল্ডাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ইটভাটা মালিকদের সাথে ইট ভাটায় পরিবেশ দূষণ ও ব্লক ইটের গুরুত্বারোপ বিষয়ক  মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) সকাল ১০ টায় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাজমুল হুদা। তিনি পরিবেশ আইন মেনে ইটভাটা মালিকদের ভাটা পরিচালনা করার নির্দেশনা দেন। তিনি ব্লক ইটের প্রতি ভাটা মালিকদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাবিকুন্নাহার। 

ইটভাটা আইন ও পরিবেশ দূষণ সম্পর্কে ধারণা ও বিস্তারিত উপস্থাপনা করেন আলোচনা করেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ। তিনি  ফিক্সড চিমনির ভাটাগুলো বন্ধ রাখার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সহ মালিক সমিতির বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪