| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে নববধুর পালানোর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৪:১০:৫৫:অপরাহ্ন  |  ১৪৯ বার পঠিত
ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে নববধুর পালানোর অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। এ ঘটনায় ২ নভেম্বর রাতে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নববধূর স্বামী মতিন মিয়া (৩৬)।

অভিযুক্ত নববধূ পালিয়া খাতুন (২২) উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া এলাকার মৃত হেলিম মিয়ার বাড়ির মৃত ইজ্জত আলীর মেয়ে। আর ভুক্তভোগী স্বামী মতিন মিয়া পৌর শহরের জগন্নাথপুর কান্দাহাটি এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাতে পারিবারিকভাবে পৌর শহরের জগন্নাথপুর কান্দাহাটি এলাকার মতিন মিয়ার সঙ্গে পাপিয়া খাতুনের বিয়ে হয়। এর পরদিন ২ নভেম্বর সকাল ১১টার দিকে নববধূর শ্বশুরবাড়ির লোকজনের অগোচরে ও চোখের আড়ালে পালিয়ে যান তিনি। এ সময় নববধূ সঙ্গে করে ১ ভরি ওজনের স্বর্ণের একটি চেইন, ১০ আনা ওজনের স্বর্ণের একজোড়া কানের দুল, ২ ভরি ৮ আনা ওজনের আরও একজোড়া কানের দুল, ১৪ আনা ওজনের ৩টি স্বর্ণের আংটি এবং নগদ ৩ লাখ ১০ হাজার টাকাসহ মোট ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যান।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যেকোনো পরিবারের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সময় অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত। বিয়ের আগে ছেলে বা মেয়ের অন্য কারো সঙ্গে প্রেমের সম্পর্ক বা পূর্ব ইতিহাস আছে কি না, তা ভালোভাবে যাচাই-বাছাই করা প্রতিটি পরিবারের দায়িত্ব।

অভিযুক্ত নববধূর বোন সুবর্ণা বলেন, আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিল পাপিয়া। সে যদি অন্য এক ছেলের জন্য পাগলই থাকে, তবে কেন আমার ভাইকে বিয়ে করতে রাজি হলো? আবার কেনই বা স্বর্ণালংকার ও টাকা-পয়সা চুরি করে পালিয়ে গেল? আমরা পাপিয়াসহ তার পরিবারের কঠোর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নববধূ পাপিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪