| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৭:২০:২৫:অপরাহ্ন  |  ৩৯৮ বার পঠিত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

রাজবাড়ী প্রতিনিধি: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাঁকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে করা শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা এ মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় এর আগেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন তিনি। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন লাভ করেন।

তিনি জানান, পরবর্তী সময়ে ৩৩৪/২৪ নম্বর মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হলে ওই মামলাতেও জামিন পান কাজী কেরামত আলী। এরপর ৩৬৫/২৪ নম্বর মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় বৃহস্পতিবার নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল।

অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা আরও জানান, ৩৬৫/২৪ নম্বর মামলায় হাজিরার আগেই বুধবার নতুন আরেকটি মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। ফলে তাঁর বিরুদ্ধে দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

আশা আরও জানান, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে রয়েছেন। নতুন এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা আরও বাড়ল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪