মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার সদর থানাধীন রামনগর বাজারে স্বর্ণ ডাকাতির ঘটনা ও ২১ অক্টোবর মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাকের হোসেন (৩৬) এর হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারীসহ আসামী গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ ও অন্যান্য আলামত উদ্ধার" সংক্রান্তে আজ ০৪ নভেম্বর বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে মাগুরা পুলিশ সুপার মোল্যা আজিজ জান্সন গত ০৬/১০/২০২৬ খ্রিঃ মাগুরা জেলার সদর থানাধীন রামনগর বাজার হতে স্বর্ণ ডাকাতির ঘটনায় মামলা- মাগুরা সদর থানার মামলা নং-৬৩, তারিখ-২৮/১০/২০২৬ খ্রিঃ, ধারা-১৭০/৩৯৫/৩৯৭ মামলা দায়ের করা হয়।
মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের মো: সাবুর আলীর পুত্র মজিবর রহমান (৪৮) এ মামলা দায়ের করেন।মামলায় আসামী-অজ্ঞাত দেখানো হয়।
মামলার ঘটনা- গত ০৬/১০/২০২৬ খ্রিঃ দুপুর ১২.৫০ ঘটিকার দিকে মাগুরা সদর থানাধীন রামনগর এলাকা হতে গোল্ডেন লাইন বাসে দাড় করিয়ে পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা ১২-১৫ জন লোক বাদীকে গাড়ি হতে নামিয়ে হুলিনগর গ্রামের নিখিল মাস্টারের মেহগনি বাগানে নিয়ে ভয় দেখিয়ে ও মারপিঠ করে তার নিকট থাকা তেজাবী স্বর্ণের দন্ড ওজন ১৫০ ভরি, অনুমান বাজার মূল্য ২ কোটি ৯০ লক্ষ টাকা ও নগদ ৬০,০০০/- টাকা ছিনিয়ে নেয়।
তদন্ত ও আসামী গ্রেফতার- তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মাগুরা জেলা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম এর নেতৃত্বে অত্র মামলার ঘটনার রহস্য উদঘাটন, মূল পরিকল্পনাকারীসহ ডাকাতির ঘটনায় জড়িত গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত সোনা এবং ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়ার নুর ইসলামের ছেলে মোঃ জুয়েল হোসেন (৪৭),
আতিয়ারের ছেলে তৌকির আহমেদ (২৫),
ও একই পাড়ার অহের আলী মন্ডলের ছেলে মোঃ ফরিদ মন্ডল (৫৯), মৃত গোলাম মোস্তফার ছেলে গোলাম জাহিদ (৩৬) এছাড়া পশু হাসপাতাল পাড়ার ছলেমান মোল্যার ছেলে
মোঃ মিল্টন মোল্যা (৩৫), পশু হাসপাতাল পাড়ার মিল্টন মোল্যার স্ত্রী মারুফা আক্তার (৩২), ও,মোঃ মারুফ হোসেন (৪৪) কে পুলিশ গ্রেফতার করে। পরে তাদের নিকটে থাকা
১ টি তেজাবী কাটা সোনার বার, ওজন-৯ ভরি, ৭ আনা, ৫ রতি, গ্রামে ওজন- ১১০.৭৭ গ্রাম। ডাকাতির কাজে ব্যবহৃত মোটর সাইকেল ২টি (ইয়ামাহা XSR এবং পালসার)।
১টি টয়োটা কার ভিটস, সিলভার কালার।
২১/১০/২০২৬ খ্রিঃ মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাকের হোসেন (৩৬) এর হত্যার ঘটনায়-
মামলা- মাগুরা সদর থানার মামলা নং-৪৯, তারিখ-২১/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, তৎসহ অস্ত্র আইন-১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ (এ) ধারা মামলা দায়ের করা হয়।
মামলার বাদী- শারমিন্নাহার রুমা (৩৪), পিতা-আব্দুল আজিজ, স্বামী-মৃত সাকের হোসেন, গ্রাম-পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।
ভিকটিম- সাকের হোসেন (৩৬), পিতা-মৃত কুতুব উদ্দিন, গ্রাম-পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।
আসামী-অজ্ঞাত।
মামলার ঘটনা- গত ২১/১০/২০২৬ খ্রি: সময়: অনুমান ভোর ০৫.৩০ ঘটিকায় মাগুরা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল কাউন্টারের মধ্যে সাকের হোসেন (৩৬) কে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মাথায় গুলি করে হত্যা করে।
তদন্ত ও আসামী গ্রেফতার-তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মাগুরা জেলা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম এর নেতৃত্বে অত্র মামলার ঘটনার রহস্য উদঘাটন, মূল পরিকল্পনাকারীসহ অন্যান্য সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী- ৬ জন হলো মাগুরা শহরের তাতী পাড়ার বীরেন্দ্র নাথ শিকদারের ছেলে রনি শিকদার (৩৮), বুজরুক শ্রীকুন্ঠি গ্রামের লুতফর রহমানের মেয়ে শামীমা তাবাসসুম (৩১), ঝিনাইদহের গীতাঞ্জলি পাড়ার
অনিমেষ মজুমদার (৫৫), পারনান্দুয়ালী মাগুরার মোঃ মারুফ হোসেন (৪৪),মোঃ গোলাম জাহিদ (৪৫),
ও একই পাড়ার বশির আলী (৩৫)। তাদের স্বীকারোক্তিতে বুলেট, খালি কার্তুজ,৫ টি স্বর্ণের বার, ওজন-৫১.৯ ভরি, ৬০৫.৬৯ গ্রাম। দুই মামলাতে সর্বমোট-৬১ ভরি ৬ আনা, গ্রামে ওজন-৭১৬.৪৬ গ্রাম স্বর্ণ উদ্ধার।
উভয় মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ গোলাম জাহিদ (৪৫), পিতা-মৃত- গোলাম মোস্তফা, মাতা- মাজেদা বেগম, স্থায়ী গ্রাম- পারনান্দুয়ালী, উপজেলা/থানা- মাগুরা সদর, জেলা -মাগুরা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।
অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম