| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে যুবলীগ নেতা আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১২:৪৬:৩৩:অপরাহ্ন  |  ৩৩১৩৯৩ বার পঠিত
জীবননগরে যুবলীগ নেতা আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. ইশাবুল ইসলাম মিল্টন (৫০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করেন জীবননগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত, ইশাবুল ইসলাম মিল্টন উপজেলার সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের মোঃ আব্দুল মালেক মোল্লা ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪