| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১৩:৪৪:২৭:অপরাহ্ন  |  ৩০০৮৩৫ বার পঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১০টি ক্যাম্পাসে একযোগে এ পরীক্ষার আয়োজন করে আইডিয়াল ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। 

সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলার ১ হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ল্যাপটপ। দ্বিতীয় থেকে ২০ জনকে নগদ অর্থ ও সনদসহ আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া ২০০ শিক্ষার্থীকে সনদসহ পুরস্কার দেওয়া হবে।

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যেন নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠে সে লক্ষ্যে আমাদের এই আয়োজন। 

তিনি আরও বলেন, ১৫ বছর থেকে আইডিয়াল ফাউন্ডেশন অত্যন্ত সুনামের সাথে এই আয়োজন করে আসছে। ‎ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪