| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৬:০৭:০৪:অপরাহ্ন  |  ২৬০৬ বার পঠিত
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর ও আসবাবপত্র বের করে আগুন দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর করেন। এ সময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা আসবাবপত্র বাহির করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। 

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪