| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে সরকারি ধান সংগ্রহ শুরু, কৃষক পাবেন কেজিতে ৩৫ টাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৭:১৮:৪৩:অপরাহ্ন  |  ১২৯৪ বার পঠিত
রাজবাড়ীতে সরকারি ধান সংগ্রহ শুরু, কৃষক পাবেন কেজিতে ৩৫ টাকা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে সরকারিভাবে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপঙ্কর মণ্ডল ও সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রেজাউল হোসাইন।

চলতি আমন মৌসুমে রাজবাড়ী সদর উপজেলা থেকে কৃষকদের কাছ থেকে ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় মোট ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০৬ মেট্রিক টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এবং লাভবান হন, সে লক্ষ্যেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। সর্বোচ্চ ১৪ শতাংশ আর্দ্রতাসম্পন্ন শুকনো ধান প্রতি কেজি ৩৫ টাকা দরে সরকারের কাছে বিক্রি করতে পারবেন কৃষকরা। এতে কৃষকরা উপকৃত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ধান বিক্রি করতে আগ্রহী কৃষকদের কৃষি অফিস থেকে সনদ নিতে হবে। কৃষকরা যেকোনো সময় কৃষি অফিসে গিয়ে এ সনদ সংগ্রহ করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান বিক্রি করতে পারবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪