| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৫:২৫:৫১:অপরাহ্ন  |  ৬২৪৯ বার পঠিত
ঝিনাইদহে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আহতের ঘটনায় নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের হামদহ বাইপাস এলাকার জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্যে জামায়াতের শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে ওই এলাকার ছাত্রদল সভাপতি মোবারক হোসেন। 

এ নিয়ে স্থানীয়রা তার মাদক ব্যবসায় বাঁধা দেয়। এরই জের ধরে ২৭ নভেম্বর মোবারক হোসেন ইমনের নেতৃত্বে শেখপাড়া ফুটবল মাঠে হামলা চালায় ৩৫-৩৫ বহিরাগত। 

এ সময় আত্মরক্ষার্থে স্থানীয়রা প্রতিরোধ গড়লে কয়েকজন আহত হন। এই ঘটনাকে পুজি করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিএনপি ও জামায়াতের ২৬ জনকে আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, সেক্রেটারী আব্দুল হাই, যুবনেতা রাজু আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হামদহ শেখপাড়া ফুটবল মাঠে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা ইমামুল, হাদু, সাকিবসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

আওয়ামী লীগের নেতাকর্মীরা ও মাদক ব্যবসায়ীরা এই মামলা চালিয়েছে বলে দাবী করা হয় জেলা ছাত্রদলের পক্ষ থেকে। 

এই ঘটনায় আহত ইমামুলের স্ত্রী বাদী হয়ে ২৮ নভেম্বর সদর থানায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে। এই মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪