| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ০৭:৫৮:৪১:পূর্বাহ্ন  |  ২৮০০১৯১ বার পঠিত
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  সে সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আইজেল আলীর ছেলে। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে গরু কেনা-বেচার ব্যবসা করতেন।

শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কানাপুকুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আরিফুল ইসলাম আরিফ বাড়ির পাশের কানাপুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে পুকুরের মাঝখানে একটা বড়ো মরা মাছ ভেসে থাকতে দেখে তিনি মাছটি আনতে গিয়ে পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে জীবননগর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে বিকেল সাড়ে ৩ টার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের তলদেশ থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত আরিফুল ইসলাম আরিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রিপোর্টাস২৪/এসএমএন



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪