| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৫২,৬৫৩

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮২১৯৫ বার পঠিত
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৫২,৬৫৩
ছবির ক্যাপশন: ইসরাইলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার চিত্র, ছবি- আনাদোলু।

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪৫ জন। 


এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫২,৬৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বুধবার (৭ মে) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,৮৯৭ জনে।


বিবৃতিতে আরও জানানো হয়, ‘এছাড়া অসংখ্য লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে। কিন্তু উদ্ধারকর্মীরা সেগুলোতে পৌঁছাতে পারছেন না’।


নিখোঁজ থাকা এসব ফিলিস্তিনিদের মৃত হিসেব করে গাজার তথ্য অফিস জানিয়েছে, গত ১৯ মাসের ইসরাইলি হামলায় গাজায় মোট ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গাজায় চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। তবে সেই চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে। 


সেই থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ২,৫৪৫ জন নিহত এবং ৬,৮০০-এর বেশি আহত হয়েছেন।


এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।


এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলছে। বর্তমানে ১০ দিন ধরে এই মামলার শুনানি চলছে। সূত্র: আনাদোলু


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪