| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েল সৌদিকে অনেক সহায়তা করেছে: ডোনাল্ড ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৬ ইং | ১২:০৬:০৯:অপরাহ্ন  |  ১৩৩ বার পঠিত
ইসরায়েল সৌদিকে অনেক সহায়তা করেছে: ডোনাল্ড ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। 

সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন– রিয়াদের এই প্রস্তাব গ্রহণ করা উচিত কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার তা-ই মনে হয়, অবশ্যই। ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে।’

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা।

তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই উদ্যোগের বিরোধিতা করেন। সৌদি জনগণের মধ্যে এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি প্রস্তাবটির বিরোধিতা করেন বলে মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪