| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়াদোত্তীর্ণ কেক খাওয়ানোয় অসুস্থ ৩০ শিশু

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১০:৫২:২১:পূর্বাহ্ন  |  ২৭৭৬৩৪২ বার পঠিত
মেয়াদোত্তীর্ণ কেক খাওয়ানোয় অসুস্থ ৩০ শিশু
ছবির ক্যাপশন: মেয়াদোত্তীর্ণ কেক খাওয়ানোয় অসুস্থ ৩০ শিশু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনে ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলার ফয়লা বাজার এলাকায় কিন্ডারগার্টেনের শিক্ষক শান্তনু সরকারের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য স্থানীয় মোড়ল স্টোর থেকে কেক আনা হয়।

জন্মদিনের ওই কেক খাওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের বমি শুরু হয়। পরে শিক্ষার্থীদের খাবার স্যালাইন খাওয়ানো হয় ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন কিন্ডারগার্টেন কতৃপক্ষ। কিন্ডারগার্টেন বন্ধ থাকলেও ওই শিক্ষার্থীরা শিক্ষক শান্তনু সরকারের কাছে প্রাইভেট পড়তে এসেছিল।

এদিকে খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মিজ তামান্না ফেরদৌসী ঘটনাস্থল পরিদর্শন করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেক বিক্রেতা মোড়ল স্টোরের মালিক বেলাল মোড়লকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই দোকানে থাকা অবশিষ্ট কেক প্রকাশ্যে নষ্ট করার আদেশ দেন ইউএনও।তিনি বলেন, খবর পেয়ে আমরা দোকানে অভিযান পরিচালনা করি। ওই দোকানে থাকা বেকারির তৈরি কেকে কোনো প্রকার মেয়াদ ছিল না। মেয়াদহীন কেক বিক্রির অপরাধে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কেক বা পণ্য বিক্রি না করতে আদেশ দেওয়া হয়েছে।

ইএনও আরও বলেন,অসুস্থ শিশুদের খোঁজ নেওয়া হয়েছে। তারা এখন সুস্থ রয়েছে। শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কিন্ডারগার্টেনের শিক্ষকদের।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪