| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮২১৭৯ বার পঠিত
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮
ছবির ক্যাপশন: পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮

আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বাকি ৪৩ জন আহত হয়েছে। ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।


ভারতীয় সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছে।


ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান।


পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তারা সবাই বেসামরিক নাগরিক। 


এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। সূত্র: বিবিসি, ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪