| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৬:৫৯:২৩:পূর্বাহ্ন  |  ২৮৩৮৪৩৫ বার পঠিত
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  ৪২১ ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্তৃক সংঘটিত অপরাধের বিচার ও শহীদ সাজিদ ভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তহীন একতরফা বিচার প্রত্যাহার প্রসঙ্গে স্মারকলিপি দিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বিগত  শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানাবিদ অপকর্মে লিপ্ত ৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগে জুলাই-আগস্ট আন্দোলনে যারা এক দফা আন্দোলনে অংশ নিয়েছে এবং কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেনি, তাদেরকে দায় মুক্তির ব্যাপারে দাবি জানানো হয় এবং ১ মাসের আল্টিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে শহীদ সাজিদ ভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তহীন এক তরফা বিচার প্রত্যাহার করতে পুনরায় তদন্তের কথা জানানো হয়।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা শুধু তাদেরই বিচার দাবি করি যাদের দ্বারা বিরোধী মতের শিক্ষার্থীরা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে। তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা এটিও চাই যে কোনো নিরপরাধ ব্যাক্তি যেন এই তালিকায় না আসে। সেকারণেই আমরা জুলাই-আগস্ট এর এক দফা আন্দোলনে সক্রিয়দের ব্যাপারে সর্বোচ্চ বিবেচনা করে তাদের দায়মুক্তির দাবি জানিয়েছি।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা ছাত্রলীগের প্রশ্নে বিন্দুমাত্র আপোস করব না। সেক্ষেত্রে অবশ্যই আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার দেখতে চাই। স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪