| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে অবৈধভাবে আসা যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৬:২৪:৫০:পূর্বাহ্ন  |  ২৭৬৪৩০৯ বার পঠিত
ভারত থেকে অবৈধভাবে আসা যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আসা প্রায় ১০ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা। 
শুক্রবার (২৫ জুলাই) রাত ৩ টার দিকে চালানটি আটক করা হয়। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ অবৈধ মাল এনে বেনাপোলের বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করছিল-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বস্তা ফেলে পালিয়ে যায়।  

এ সময় বস্তার ভেতর থেকে ৯ হাজার ৮০০ পিস ভারতীয় Super Vidalista নামক যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪