| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বামদের কমিটি নিয়ে বিরোধিতা হয়নি, কিন্তু এখন কেন : এস এম ফরহাদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ০৭:৪১:০৬:পূর্বাহ্ন  |  ২৭৪১০৫৯ বার পঠিত
বামদের কমিটি নিয়ে বিরোধিতা হয়নি, কিন্তু এখন কেন : এস এম ফরহাদ
ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এসএম ফরহাদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বামপন্থি ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি দিলেও তা নিয়ে কোনো আপত্তি ওঠেনি, কিন্তু বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা কেনো করা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিবির দীর্ঘদিন ধরে হলে রাজনীতি না করার পক্ষে অবস্থান নিয়েছে এবং শুধুমাত্র হলে বাইরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রাজনীতি করার পক্ষে।

তিনি দাবি করেন, শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না এবং শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে।

ফরহাদ আরো বলেন, “কেউ বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত বা মনগড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না। শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে।”


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪