| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্র সংগঠনগুলো সমঝোতায় এলে পরিস্থিতি এ পর্যায়ে আসতো না: ঢাবি পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ১৫:২৫:২৭:অপরাহ্ন  |  ১৪২০২১৩ বার পঠিত
ছাত্র সংগঠনগুলো সমঝোতায় এলে পরিস্থিতি এ পর্যায়ে আসতো না: ঢাবি পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ
ছবির ক্যাপশন: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বলেছেন, ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসতো না।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, '৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে। তাই ছাত্র রাজনীতি নিয়ে সংগঠনগুলোর নতুন রূপরেখায় একমত হওয়া দরকার ছিল। ছাত্র রাজনীতি চলবে কি চলবে না, সে বিষয়ে একসাথে বসে বোঝাপড়া হলে মুখোমুখি পরিস্থিতি তৈরি হতো না।'

ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এরপর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রশাসন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।

এ পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 'ছাত্র সংগঠনগুলোর আরেকটু ম্যাচিউর হওয়ার সুযোগ ছিল। তারা একসাথে বসে শিক্ষার্থীবান্ধব রূপরেখা তৈরি করে ভবিষ্যতে ছাত্র রাজনীতি কেমন হবে, সে বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারত।'

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, বিসিবির একটি দল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য পরিদর্শন করেছে। শিগগিরই সংস্কার কাজ শুরু হবে এবং সংস্কার শেষে এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪