| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে গত ২৪ ঘন্টায় আ. লীগের আরও ছয় নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৭:০০:৪৫:অপরাহ্ন  |  ১৬২৯৯৮৬ বার পঠিত
রাজধানীতে গত ২৪ ঘন্টায় আ. লীগের   আরও ছয় নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার : গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার  করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেপ্তারকৃতরা হলেন-  গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার ২নং পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন (৪৮), রাজধানীর হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ও  সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: শাহনেওয়াজ (৪৭) ।

শুক্রবার ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায়   শফিকুল ইসলামকে ওয়ারি থানাধীন ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে শেখ কবির উদ্দিনকে একই দিন সন্ধ্যায়  মগবাজার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ । রাতে অপর এক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে মো: রাসেল হাওলাদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।

অপরদিকে বৃহস্পতিবার রাতে  আরেক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেফতার করে ডিবি সাইবার টিম। একই দিন রাতে  অপর এক অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে বাবুকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার সকালে অপর এক অভিযানে মো: শাহনেওয়াজকে রাজধানীর উত্তরা ১৮ নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪