| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ০০:১৬:১৫:পূর্বাহ্ন  |  ১০০৩ বার পঠিত
কালাইয়ে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবনের দায়ে ছয়জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার নুনুজ বাজার এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এবং ঝামুটপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— পুর গ্রামের খলিলের ছেলে লালটু মিয়া (২৬), হারুঞ্জা গ্রামের মিনার ছেলে তৌহিদ (২৮), নুনুজ কাটাদামপাড়া গ্রামের মিলনের ছেলে আব্দুল আজিজ (২২), নওয়ানা গ্রামের শামসুলের ছেলে হাসান (২৬), গঙ্গাদাশপুর গ্রামের মনতাজের ছেলে শফিকুল (২৫) এবং ঝামুটপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে জিয়া (৪৬)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালিকা বিদ্যালয় এলাকা থেকে আটক পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ঝামুটপুর গ্রাম থেকে আটক জিয়াকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে মাদকের উৎস ও সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪