| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ০৪:৪৭:৫০:পূর্বাহ্ন  |  ১৬২৮৮১৫ বার পঠিত
খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি
ছবির ক্যাপশন: পুলিশ ও কর্মকর্তারা কৃষি ব্যাংকে প্রবেশ করে কম্পিউটার পরীক্ষা করছেন। ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি : 

খুলনা জেলার রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল; যা লুট হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। 

তিনি আরো বলেন, আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪