| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল কাস্টমস ৭ কর্মকর্তা বদলি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ০৬:১১:২৭:পূর্বাহ্ন  |  ১৬১৩৪৫৪ বার পঠিত
বেনাপোল কাস্টমস ৭ কর্মকর্তা বদলি
ছবির ক্যাপশন: বেনাপোল কাস্টমস ৭ কর্মকর্তা বদলি

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল কাস্টমসের উপকমিশনার ও সহকারী কমিশনার পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একযোগে দেশের বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার ৭৩ জন উপকমিশনার ও ৮৭ জন সহকারী কমিশনারকে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। ১৪ আগস্ট এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-র সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।

বেনাপোল কাস্টম হাউসের উপ কমিশনার মির্জা রাফেজা সুলতানাকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। তাস্থলে এখনো কাউকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি।

বেনাপোল সহকারী কমিশনার প্রকাশ দে কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটে, রাজন হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে, সাজিদ মাহমুদ কৌশিককে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, আবু সালেহ আব্দুন নূরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট চট্রগ্রামে, আসিবুল হককে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) ও দয়াল রায়কে মূল্য সংযোজন কর নিরীক্ষা (গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর) ঢাকায় বদলি করা হয়েছে।#



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪