বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ৪ কেজি গাঁজাসহ লুৎফর সরদার (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
রোববার (১৭ আগস্ট) বিকাল ৫টার সময় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লুৎফর সরদার টেংরা উত্তর পাড়া গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একট নিয়মিত মামলা দায়ের করে আসমীকে থানায় হস্তান্তর করেছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব