| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে দৃষ্টি প্রতিবন্ধী দুই শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৮:৩৪:১২:পূর্বাহ্ন  |  ১৬০২২৮১ বার পঠিত
ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে  দৃষ্টি প্রতিবন্ধী দুই শিক্ষার্থী
ছবির ক্যাপশন: এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে  (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি ছাত্র শিবির। তবে এবার ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা দুইজন জুলাই আন্দোলনে দৃষ্টি হারিয়েছিলো। 

জসিমকে শিবিরের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিজয় একাত্তর হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আংশিক প্যানেল ঘোষণা করে সংগঠনটি।

জানা গেছে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন ঢাবির মাস্টারদা সূর্য সেন হলে। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। অন্যদিকে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন পদপ্রার্থীরা। আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলও।

 ১২ আগস্ট থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ১৭০ টির বেশি ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদপ্রার্থী শিক্ষার্থীরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪