| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যাড়া হলে কি চুল ঘন হয়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ০৫:০৪:৩৫:পূর্বাহ্ন  |  ১৬২৩৫৪৪ বার পঠিত
ন্যাড়া হলে কি চুল ঘন হয়
ছবির ক্যাপশন: ন্যাড়া হলে কি চুল ঘন হয়

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল পাতলা হতে থাকে। পুরুষদের মধ্যে এটা একটু বেশি দেখা যায়। এর পেছনে নানা কারণ থাকতে পারে—যেমন চুল ঠিকমতো পুষ্টি না পাওয়া বা শরীরে হরমোনের পরিবর্তন।

চুল পড়ে যাওয়ার বিষয়টি অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই কেউ কেউ ভাবেন, মাথা ন্যাড়া করে ফেললেই সমস্যার সমাধান হবে। অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে পরে নতুন করে যে চুল গজাবে, সেটা আগের চেয়ে ঘন হবে।

ভারতের এক সংবাদমাধ্যম বলছে, পাবমেড সেন্ট্রাল-এ প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার আসলে কোনো সম্পর্ক নেই।

গবেষণায় বলা হয়েছে, ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন তা ছোট থাকায় দেখতেও ঘন মনে হয় এবং মাথায় হাত দিলেও ঘন ঘন লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুল বড় হলে বোঝা যায়, আসলে আগের মতোই আছে।

আসল সমস্যা হলো, মাথার ত্বকের নিচে চুলের গোড়াগুলো শুকিয়ে গেলে সেখান থেকে আর নতুন চুল ওঠে না। ন্যাড়া করলে অনেকেই ভাবেন, শুকিয়ে যাওয়া গোড়াগুলোর ভেতর থেকে আবার চুল গজাবে, কিন্তু বাস্তবে সেটা ঘটে না—কারণ ওই জায়গাগুলোতে আর কিছুই থাকে না।

তবে একটা ভালো দিকও আছে। যাদের চুল পড়ার সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে বড় চুল সহজে উঠে যায়। কিন্তু ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন সেটা কিছুটা সময় টেকে, সহজে পড়ে না। সূত্র : হিন্দুস্তান টাইমস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪