বেনাপোল প্রতিনিধি :
নানা আয়োজনে যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন স্বেছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়ার ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
এছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেছাসেবকদলের আহবায়ক রাকিবুল হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জাতীয়তাবাদী স্বেছাসেবকদলের কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টু, জেলা স্বেছাসেবক দলের আহবায়ক আমির ফয়সাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবাহক ওয়াসিউদ্দীন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
এস