সিনিয়র রিপোর্টার : আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় জিডি করেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লেখেন।
পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু বিকাল পর্যন্ত বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা অফিসে খোঁজ নিলে জানা যায়, সেদিন তিনি অফিসে যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না।
এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, বৃহস্পতিবার রাতে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
রিপোর্টার্স২৪/এসএন