| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনশ্রীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬৪৪৮৯১ বার পঠিত
বনশ্রীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বনশ্রীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকার এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে এক গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ মে) দুপুরের ভিকটিম গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার রাতে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির বাবা। এ ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।”

ওসি আরও বলেন, “এ মাসের শুরুতে মাসুদ নামে ওই ব্যক্তির বাসায় কাজ করতে যায় শিশুটি। গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানালে শনিবার রাতে মামলা করে শিশুটির বাবা।”

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি পেশা একজন রিকশাচালক। তার শ্বশুরবাড়ির আত্মীয় মাসুদ রানা নামের ওই ব্যক্তির বাসায় মেয়েকে কাজে দেন। পরে শাহ আলম তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে ভিকটিম গৃহকর্মী জানায় সেখানে আর কাজ করতে চায় না। এরপর তাকে বাসায় নিয়ে এলে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সঙ্গে খারাপ কাজ করেছে।

এ ঘটনায় গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।



রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪