বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনা এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলামের তত্ত্বাবধানে শিকারপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে এসআই শেখ আশরাফুল আলমের নেতৃত্বে এএসআই মো. সিলন আলী, এএসআই পুলক কুমার কুন্ডু ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা শিকারপুর বাজার মসজিদের পেছনের এলাকা ঘিরে ফেলে জহিরুল ইসলাম কলম (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জহিরুল ইসলাম কলম শিকারপুর গ্রামের মেঠোপাড়ার মো. আবু হানিফ বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে ওসি কে.এম রবিউল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঘটনায় শার্শা থানায় মামলা নম্বর-১৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এস