ময়মনসিংহে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত মা
২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় ৭০২ কোটি টাকা কম। কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২
শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল। বুধবার (২২ জুলাই) লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব জনগণের কল্যাণ করা, লুটপাট করা নয়—এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। একই সাথে দলের নেতাকর্মী কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ‘ডাবল অ্যাকশন’ নেওয়া হবে বলেও জানান তিনি।
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সিজেএম) এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে এ ঘটনা ঘটে।
ভোলার বোরহানউদ্দিনে হাসান নগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি কাউকে না জানাতে ভুক্তভোগী ছাত্রীর হাতে ২০ টাকা ধরিয়ে দেন ওই শিক্ষক। কিন্তু ঘটনাটি জানালে তার দাদি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অ
খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে এই অদ্ভুত কাণ্ড দেখতে পান। পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
টানা কয়েক দিনের বর্ষণে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মাগুরার শালিখা উপজেলার আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও দ্রুত সমাধান না পেয়ে শেষ পর্যন্ত শিক্ষকদের সহায়তায় নিজেরাই রাস্তা মেরামতের কাজে নেমে পড়ে তারা।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
ঠাকুরগাঁওয়ের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাত ও পানিতে ডুবে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গত সোম ও মঙ্গলবার সদর, পীরগঞ্জ এবং রাণীশংকৈল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে অপমৃত্যুর এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে
ঠাকুরগাঁও সদর উপজেলায় নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে জামালপুর ইউনিয়নের মহব্বতপুর ফুলভাষাপুকুর এলাকার একটি বাঁশঝাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন রিয়াজ (২৩) ও করিমুল (১৯)।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থীত দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের ঘটনার পর স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তাঁর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বুধবার (২২ জুলাই) দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন তারা।
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জায়গায় অবস্থতি ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের জায়গা নিজের দাবী করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম্য প্রভাবশালীর বিরুদ্ধে। গত রবিবার দিবাগত রাতে ওই গ্রামের প্রভাবশালী মো. জিয়াউল হকের ছেলে মো.
শরীয়তপুর সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারী ও মেধাবী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত পৃথক দুটি মামলার রায়ে ওই দণ্ড ঘোষণা করেন।