বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে বয়স্ক মুরব্বি ও তরুণদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নগরের টিএমএসএস অডিটোরিয়ামে ‘
কুষ্টিয়ার খোকসায় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় তিনঘণ্টা পর বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারিরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধা ৭টার দিকে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।
ফরিদপুরের ভাঙ্গায় ৭০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গণধোলাইয়ের পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা হলো রাসেল মিয়া ও রনি শেখ। বুধবার মধ্যে রাতে ইয়াবা চালান নিয়ে উপজেলার নূরুল্লাগঞ্জ
বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে গামবুট, রেইনকোট ও কোটি বিতরণ করেছে লক্ষ্মীপুর পৌরসভা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে
চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জিয়াউর রহমানের সময়ে গনভোট হয়েছিলো, এরশাদের সময়ে গনভোট হয়েছিলো, খালেদা জিয়ার আমলেও গনভোট হয়েছিল। ঐ সময়েও সংবিধানে এটি ছিলো না। সেই গনভোট যদি
গোপালগঞ্জে এজলাসে বিচারকাজ চলাকালে পেপারওয়েট ছুড়ে শিক্ষানবিশ নারী আইনজীবীকে আহত করার অভিযোগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে বদলি করা হয়েছে। তাকে গোপালগঞ্জ থেকে বদলি করে আইন মন্ত্রণালয়ে (সিভিল জজ হিসেবে) সংযুক্ত করা হয়েছে।
কুমিল্লায় ৯ বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ১৯ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে এ রায় ঘোষণা করেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরের এডিবির অতিরিক্ত বরাদ্দের ৪৬ লাখ টাকা কোন কাজ না করেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী উত্তোলন করেছেন বলে অভিযোগ ওঠেছে। উপজেলা প্রকৌশলীর কাছে এবিষয়ে জানতে গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি। পরে তাকে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকায় ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (ছদ্মনাম নয়) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) গভীর রাতে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়।
মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের ছোটতলা মাঠে শত্রুতামূলক দুই কৃষকের কলা গাছ ও ধানের চারা কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা হানা দিয়ে এক কৃষকের এক বিঘা জমির শতাধিক কলাগাছ এবং অপর কৃষকের রোপণের জন্য তৈরি করা ধানের চারা কেটে তছনছ করে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাছ আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতীয় মাছ আমদানি উল্লেখযোগ্য হারে কমে গেছে। অতিরিক্ত শুল্কের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় অনেক ব্যবসায়ী মাছ আমদানি সীমিত বা বন্ধ করে দিয়েছেন। এতে ব্যবসা-বাণিজ্য, শ্রমিক ও পরিবহন খাতের পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ প্রকাশের পর বাগেরহাটের সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন। তার লেখাপড়া অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও মানবিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুর জেলার সাংবাদিক জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।