| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়েছে। শুক্রবার (৮মে) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ স্ট্রাইক পালন করা হয়।

বিস্তারিত...

উদ্বোধনের আগেই ফাটল চার কোটি টাকার সংযোগ সড়কে

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর সংযোগ সড়কে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ফাটল তৈরি হয়েছে।

বিস্তারিত...

মোবাইল ফোন কিনে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জিনিয়া সুলতানা জুই (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সামজানপাড়া গ্রামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা

দৈনিক প্রথম আলো-এর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বুধবার (৬ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় এনজিও পিপলস এসিস্ট্যান্ট ফর সোশাল এডভান্সমেন্ট (পাশা)-র নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

পাহাড়ধস ঠেকাতে ১০ বছরের রোডম্যাপ প্রস্তাব

চট্টগ্রাম ও বান্দরবানে ভয়াবহ ভূমিধস রোধে ঝুঁকি-সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, অপরিকল্পিত নগরায়ণ ও পাহাড় কাটার কারণে আসন্ন বর্ষায় দুই জেলার বিস্তীর্ণ এলাকা বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

বিস্তারিত...

গৃহবধূর লাশ রেখেই পালাল স্বামী

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমু আক্তার নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

বিস্তারিত...

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, কিশোরী গুলিবিদ্ধ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মো. রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রেশমি আক্তার (১১) নামে এক কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার মাসুদ আলমের দায়িত্ব গ্রহণ

জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম আজ ৭ মে পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত...

ঘুষ কাণ্ডে এসআই প্রত্যাহারের পর কলমাকান্দার ওসি বদলি

নেত্রকোণার কলমাকান্দা থানা এলাকায় চোরাই ভারতীয় প্রসাধনী পণ্য ছাড়তে ঘুষের দর–কষাকষির অভিযোগে এসআই আবু হানিফকে প্রত্যাহারের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি ইসলামপুর এলাকায় ইমন হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার ইসলামপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় হবে না ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা

ঠাকুরের জন্মদিন ঘিরে স্বাধীনতার পর থেকেই দেখে আসছি কুঠিবাড়ির মেলা। মেলার কয়েকদিন আগে থেকেই মেয়ে - জামায়, আত্মীয় - স্বজনরা শিলাইদহে ভিড় করতেন। এখন আর সেই মেলা নাই। তারপরে এবার নাকি একেবারেই হচ্ছেনা মেলা। দোকানদার সব চলে চলে যাচ্ছে।' বৃহস্পতিবার বিকেলে আক্ষেপ করে কথা গুলো বলছিলেন কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ষাটোর্ধ রবিউল ইসলাম। কুঠিবাড়ির পিছনে তাঁর মুদিখানার ব্যবসা আছে।

বিস্তারিত...

জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা

চুয়াডাঙ্গার জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে আরজ আলী'র (৪০) মাংসের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের গোশ বাজারের মাংস ব্যবসায়ী আরজ আলী বাজারে পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল।

বিস্তারিত...

এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রনি তালুকদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

নরসিংদীতে একদিনে মিললো ৩ লাশ

নরসিংদীতে পৃথক পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কৃত

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাঈদ আলতাফুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪