নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে একযোগে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ
খেলতে গিয়ে কাঠ বাদাম ভেবে জিয়ালা গাছের ফল খেয়ে বিভিন্ন বয়সী ১৪ শিশু অসুস্থ¯’ হয়ে হাসপাতালে। অতিরিক্ত পেটে ব্যাথা ও বমি হওয়ায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে পাংশা মহিলা কলেজ কেন্দ্রে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ্ সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা ও এক যুবকের সাহসিকতায় জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে কাপাসিয়া উপজেলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। ওসি জানান, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম নগরের খুলশী এলাকার হাবিব লেনের শেষ প্রান্তে ক্যাপ্টেন এ বি এম দেলোয়ার হোসাইনের মালিকানাধীন ভবনটি ১০ লাখ টাকা জরিমানা আদায় এবং নকশা অনুযায়ী ভবিষ্যতে কাজ পরিচালনার অঙ্গীকারনামার ভিত্তিতে শর্তসাপেক্ষে পুনরায় চালুর অনুমতি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
চট্টগ্রাম নগরীর জেল রোড এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, মজুদ ও প্রদর্শনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাড়িয়েছে। নিহত অপর ব্যক্তির নাম আলী আকবর (৪৫)। তিনি ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড়ধসে নিহত হন। জানা গেছে, সোমবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে পাহাড়ের একটি অংশ তার ঘরের ধসে ওপর পড়ে। এ সময় আলী আকবরসহ তার পরিবারের তিন সদস্য মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও জনমত যাচাই। এ প্রেক্ষাপটে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডামুড্যা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কনেশ্বর ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত (ধানের শীষ) সাবেক চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জিল্লুর রহমান সৈকতের নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।
যশোরের শার্শা উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদনকারী এলাকা। প্রতিবছর হাজার হাজার টন মাছ উৎপাদিত হলেও দীর্ঘদিন ধরে ভয়াবহ জনবল সংকটে ধুঁকছে উপজেলা মৎস্য অফিস। অনুমোদিত ছয়টি পদের মধ্যে চারটি বছরের পর বছর শূন্য থাকায় মাত্র দুইজন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে দপ্তরের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে মাঠপর্যায়ের তদারকি এবং কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মৎস্যচাষি ও জেলেরা।
নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে ভুয়া সনদে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা, কাজির দায়িত্ব পালন এবং বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।
বরিশাল শহরের অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালকের (এমডি) অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া সেই মোস্তাফিজুর রহমান লিটুকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) তাকে বরিশাল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।