সমাজের কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, মানুষ কোথায় জন্ম নেবে, তা তার নিয়ন্ত্রণে নয়; তবে পরিশ্রম, দক্ষতা ও বড় স্বপ্নের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
দাগনভূঞায় ৪৬ হাজার ৬৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের ডুবাইল ও জামুর্কি এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি নিলামে বিক্রির বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর গাছটি রক্ষা পেয়েছে।
বিডিজবস, ওয়ালটন, হোন্ডা, ইয়ামাহা, বিজলি মেটালসহ চাকরি মেলায় অংশ নেওয়া ১৩টি প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন চাকরিপ্রত্যাশীরা। কেউ সিভি জমা দেন, আবার কেউ সিভি জমা দেওয়ার প্রস্তুতি নেন।
সংবাদপত্র বিতানের স্বত্বাধিকারী মো. বাবুল মিয়ার পিতা আমিনুল ইসলাম (৯২) আর নেই। তিনি শনিবার (২৭ জুন) দিবাগত রাত ২টায় শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অনুষ্ঠানিক বিদায় দেয়া হয়েছে। রোববার সকালে দারিয়াপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট, ড্রাম বিস্ফোরণ, পানিতে ডুবে মৃত্যু এবং আত্মহত্যাসহ পৃথক সাতটি ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা এবং একটি সড়ক দুর্ঘটনার মামলা হয়েছে। প্রতিটি ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কৃষিজমির উর্বর মাটি কেটে পোড়া ইট তৈরির প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বাগেরহাটে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক। গ্রামীণ সড়ক নির্মাণে বিটুমিনাস কার্পেটিং ও মাটিপোড়া ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইউনিব্লক।
এক সময় পদ্মা নদীর বিস্তীর্ণ বালুচর বছরের অধিকাংশ সময় অনাবাদি পড়ে থাকত। এখন সেই চরজুড়ে সবুজ চীনাবাদামের ক্ষেত। স্বল্প খরচে অধিক ফলন, সহজ পরিচর্যা এবং লাভজনক বাজারমূল্যের কারণে নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চলে চীনাবাদাম চাষ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এতে শুধু কৃষকের আয়ই বাড়ছে না, বদলে যাচ্ছে চরাঞ্চলের সামগ্রিক অর্থনীতি।
রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে বনবেলঘড়িয়া এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
ঠাকুরগাঁওয়ে মাদক নির্মূলে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় অন্তত ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জামালপুরের মেলান্দহে ৮ মাস বয়সী এক শিশুকে হত্যার পর পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা শ্রাবন্তীকে (২৩) আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।