দীর্ঘ এক মাস পর দেশের অন্যতম বৃহৎ মৎস্যভাণ্ডার নেত্রকোণাসহ হাওরাঞ্চলে আবার শুরু হয়েছে মাছ ধরা। গত ২৮ জুন শেষ হয়েছে সরকারের জারি করা মাসব্যাপী নিষেধাজ্ঞা। সোমবার (২৯ জুন) সকাল থেকেই জেলেরা জাল ও নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে নেমে পড়েছেন। তবে এক মাসের এই নিষেধাজ্ঞা শেষে হাওরপাড়ের প্রান্তিক জেলেদের মধ্যে আনন্দের চেয়ে ক্ষোভ ও হতাশাই বেশি দেখা গেছে।
নড়াইল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং তাকে মারধরের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উলটে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে খাদিম মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজার সংলগ্ন গড়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদীর তলদেশ কেটে বিপুল পরিমাণ বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করছে।
ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে নিজ মায়ের মুখে আঘাত করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
বেলাবো উপজেলার বীরবাঘবের গ্রামের পোলট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার আসামি মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস আবাসিক এলাকার নুরুল ইসলামের রিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাগেরহাটের নাগেরবাজার এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগমের (৩৫) স্বামী বেল্লাল সরদার।
বাগেরহাট পৌরসভার বকেয়া কর আদায়ে নাগরিকদের উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী তিন দিনের কর মেলার আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ। মেলা চলাকালে বকেয়া পৌর কর পরিশোধকারীরা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।
বাউফল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সেবার নামে চরম হয়রানির অভিযোগ উঠেছে। সরকারি সুযোগ-সুবিধা থাকলেও সাধারণ খামারিরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। বরং প্রতিষ্ঠানটিতে অনিয়ম, দুর্নীতি ও জাতীয় পতাকার অবমাননার চিত্র দেখা গেছে।
সমাজের কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, মানুষ কোথায় জন্ম নেবে, তা তার নিয়ন্ত্রণে নয়; তবে পরিশ্রম, দক্ষতা ও বড় স্বপ্নের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
দাগনভূঞায় ৪৬ হাজার ৬৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।