চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।
নোয়াখালীতে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ বছর জেলায় ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সারাদেশের মতো জেলাতেও একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়। এর আওতায় জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বগুড়ার চেলোপাড়াস্থ সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে তেলজাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে কৃষি গবেষণায় উদ্ভাবিত বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন একটি পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বাংলাদেশি একটি ট্রাক ও এর চালককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে আনসার সদস্য ও বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর এবং দেশত্যাগের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেলিম আহাম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দে ও তার পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর ও দেশত্যাগের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সেলিম আহাম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দে ও তার পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাঁচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সত্যনিষ্ঠ, অনুসন্ধানী ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক দাবানলের চিফ রিপোর্টার আহসান হাবিব মিলনকে ‘বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননা প্রদান করা হচ্ছে। দৈনিকটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁকে এ সম্মাননা স্মারক দেওয়া হবে।
বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই দেশ চীনের মতো উন্নত হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।
চাঁদপুরের হাইমচরে পবিত্র আশুরা উপলক্ষে গান-বাজনার আয়োজনকে কেন্দ্র করে কথিত এক নারী পীরের আস্তানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পীরের মুরিদদের হামলায় স্থানীয় মসজিদের ইমামসহ অন্তত ১০ জন মুসল্লি গুরুতর আহত হয়েছেন।
ফেনীর ফুলগাজীতে ঘরের চালের টিন কেটে, হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জুন) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের গৃহবধূর নাম- কাজল আক্তার। তিনি দক্ষিণ তালবাড়িয়ার কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী।