ফরিদপুরের সালথায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না।
অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নির্দিষ্ট রাজনৈতিক একটি দলের প্রভাব বিস্তার ও প্রশাসনের স্বজনপ্রীতি এবং অনিয়ম সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর আদেশ অমান্য করে এবং মহামান্য হাইকোর্টে এ সংক্রান্ত বিচারকার্য চলমান থাকা অবস্থায় নিয়োগ প্রক্রিয়া চালু রাখার অভিযোগ করেছেন কলেজটি থেকে অপসারিত ১১ জন ভুক্তভোগী শিক্ষক
নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক
লক্ষ্মীপুরের রায়পুরে বেতন ও ঈদ ভাতার দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন
কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেসকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করিয়েছেন জামায়াতে ইসলামীর জয়ী প্রার্থী আমির হামজা।
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দু'দিন পর বাড়ির কাছে সুপারি বাগানের বালুর স্তুপ থেকে প্রবাস ফেরত অটোরিকশা চালক সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে সাতক্ষীরাবাসীর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা হিসেবে এতদিন রেল যোগাযোগের বাইরে থাকা সাতক্ষীরা এবার যুক্ত হতে যাচ্ছে জাতীয় রেল নেটওয়ার্কে। যশোরের নাভারন থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগে জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট পিঠা মেলা ও বসন্ত উৎসব। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে অনুষ্ঠিত হয় এ আয়োজন। নানা প্রকার আর নানা স্বাদের পিঠার স্বাদ নিতে উৎসবে ভিড় করে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা।
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান গনি সরদার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পারনওয়াপাড়া এলাকার বাসিন্দা শাহাজান সরদারের ছেলে।
টাঙ্গাইলে দেয়ালে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের আকুরটাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি মজার ছলে একটি বাজি ধরেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় আকস্মিক বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলা থেকে বিএনপি মনোনীত ১২ জনের মধ্যে তিনজনের পৈত্রিক নিবাস একই উপজেলা রাউজানের কাছাকাছি একই গ্রামে। তাঁদের মধ্যে দুজন আবার চাচা–ভাতিজা। একই অঞ্চলের বাসিন্দা হলেও তাঁরা জেলা ও নগরীর পৃথক তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভোটে জয়ের পর কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন।