| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেই কোনো তোড়জোড়, নিরবেই কাটছে ১৭ এপ্রিল

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। যে দিনটিকে ঘিরে মেহেরপুর মুজিবনগরের আম্রকানন লোকে-লোকারণ্য থাকত, যে চত্বরে তোরণ, আলোকসজ্জা আর কুচকাওয়াজের মহড়ায় মুখরিত থাকত চারপাশ সেই ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের চিত্র এবার সম্পূর্ণ ভিন্ন। নেই কোনো বর্ণিল আয়োজন, নেই কেন্দ্রীয় নেতাদের ভিড়। অনেকটা নিরবেই পার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠনের এই মাহেন্দ্রক্ষণ।

বিস্তারিত...

নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মহল এ তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত এবং একজন আহত হয়েছেন।

বিস্তারিত...

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি সদর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্ম সিংহ চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে দলটির নেতাকর্মীরা।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ফেরি থেকে নদীতে প্রাইভেটকার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

কাপাসিয়ায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন-বিক্ষোভ

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা ও ফার্নিচার ব্যবসায়ী মো. মোশারফ হোসেনকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন ভাই গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সাফিনের আরও দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

ভালোবাসা শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও তা প্রমাণ করা যায়। স্ত্রীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন।

বিস্তারিত...

লঞ্চের ডেকে শিশুকন্যাকে রেখে পালিয়ে গেলেন বাবা

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চে ছয় থেকে সাত মাস বয়সী একটি কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন বাবা পরিচয় দেওয়া এক ব্যক্তি। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট থেকে ওই ব্যক্তি ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চে উঠেছিলেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শিশুটিকে ঢাকার সদরঘাট নৌ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে লঞ্চ কর্তৃপক্ষ। পরে শিশুটিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মাহতাব হোসেন হৃদয় নামের ৫ বছর বয়সী এক শিশুকে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় ফারুক হোসেনের পুত্র।

বিস্তারিত...

ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পারায় রুমানা আক্তার নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক অর্পণ হালদার শিক্ষার্থীকে মারধর করেন বলে জানা গেছে।

বিস্তারিত...

দাফন না দাহ? মরদেহ ঘিরে উত্তেজনা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মরদেহ দাফন করা হবে নাকি সৎকার করা হবে-এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ হেফাজতে নিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

কুকুরটিকে কুমিরের মুখে দেওয়ার প্রমান পায়নি তদন্ত কমিটি

বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দিঘীতে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। যাদেরকে কুকুরটি কামড়েছে তারা জলাতঙ্ক রোগের ঝুকিতে রয়েছেন। কুকুরটিকে ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়ার প্রমান পাওয়া যায়নি। জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন সদস্য বিশিষ্ট ওই কমিটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করেন।

বিস্তারিত...

ভালুকায় প্রাইভেটকারে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

ময়মনসিংহের ভালুকায় একটি প্রাইভেটকারে করে বিদেশি মদ পাচারের সময় ৯০ বোতল মদ ও একটি প্রাইভেটকারসহ একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

বিস্তারিত...

গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জার্জিস রহমান ওই গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪