গান, আবৃত্তি আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে মাগুরায় বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মাগুরা শাখার আয়োজনে শহরের এম আর রোডস্থ শাহিদা বেগম ট্রাস্ট মিলনায়তনে এ বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলাকালে প্রশাসনের কিছু সদস্য অতিউৎসাহী হয়ে একটি দলের পক্ষে দলীয় কর্মীর ভূমিকা পালন করেছেন।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে
ষ্টিয়া সদর আসনে বিএনপির প্রার্থী পরাজয়ের পর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফেনীর দাগনভূঞা উপজেলায় এক জামায়াত কর্মীকে মারধর ও দাড়ি উপড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মীর বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তি নুরুল আবছার ইব্রাহীম মুন্সি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত বেলাল হোসেন পাশের বাড়ির বাসিন্দা এবং স্থানীয় যুবদল কর্মী হিসেবে পরিচিত। নির্বাচনের আগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্টার্টআপ বগুড়া ও বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বিজিত আসনের সংখ্যার সমপরিমাণ, অর্থাৎ ২১৩টি বৃক্ষ রোপণ করে বিজয় উৎসব পালন করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শাকপালার সিঅ্যান্ডবি পার্কে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বরিশালের উজিরপুর উপজেলায় উত্তম কুমার নামের এক শিক্ষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজার এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘ সময়ের দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে তাদের এই উদযাপন ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা শেষ হয় রাতে। ফলাফল ঘোষণার পর পাটগ্রামের কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নাচে অংশ নেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
নির্বাচনী বিষয় নিয়ে বিরোধের জেরে নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দুজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নির্বাচনী আলাপচারিতার সময় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক ও বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের কর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ ঘটনায় প্রথমে টিপুর সমর্থকরা পুতুলের দুই কর্মীকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির শতাধিক সমর্থক ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িত হন।
মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন এবং রাজনৈতিক কোনো সম্পৃক্ততা ছিল না। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
বাগেরহাটে নির্বাচনের পর দুই দিনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।