| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রবাসী শ্রমিকদের ভিসা জটিলতায় কাজ করছে সরকার

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত সব ধরনের জটিলতা সমাধানে সরকার কাজ করছে।

বিস্তারিত...

মাইকিং করে চা-কফির মূল্যবৃদ্ধি

গ্রীষ্মের প্রখর তাপপ্রবাহ, বর্ষার ঝুম বৃষ্টি কিংবা কনকনে ঠান্ডা শীতের সকাল, খেটে খাওয়া মানুষের প্রশান্তি মিলত রাস্তার পাশে টং দোকানে এক কাপ চায়ের চুমুকে। কিন্তু দোকানিরা মাইকে ঘোষণা দিয়ে দাম বাড়ানোয় সেই প্রশান্তিও ম্লান হয়ে গেল। বাধ্য হয়ে চা পানে কাটছাঁট করছেন শ্রমিক শ্রেণির মানুষ।

বিস্তারিত...

চার বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

চার বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তিনটি ট্রাকে মোট ১১৬ টন গম আমদানির মাধ্যমে এ কার্যক্রম পুনরায় চালু হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প

জমি অধিগ্রহণ জটিলতার কারণে থমকে গেছে ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়েছে মাত্র ৪ থেকে ৫ শতাংশ। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে চলাচলকারী লাখো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন।

বিস্তারিত...

সীমান্তে ভূমিকম্প, কাঁপলো সিলেট

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।

বিস্তারিত...

বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুরে চলন্ত অবস্থায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বাসে থাকা যাত্রীরা।

বিস্তারিত...

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: শরিফুল ইসলাম

দীর্ঘদিন বন্ধ থাকার পর নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস্ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সোনালি আঁশ ছিলো আমাদের এক ঐতিহ্য, পাটের একটা সোনালি যুগ ছিলো। আজকে সেটি অনেকটা কমে এসেছে হারিয়ে যাচ্ছে আমরা সেটিকে পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি।

বিস্তারিত...

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলমান প্রাদুর্ভাবে এ হাসপাতালে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

রাজবাড়ীর পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

ফুল ভাসিয়ে রাঙ্গামাটিতে শুরু হলো "বিজু" উৎসব

বাংলা বর্ষের বিদায়লগ্নে রাঙামাটির কাপ্তাই হ্রদ জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙিন আবহ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হ্রদের জলে ভেসে ওঠে ফুল যার মধ্য দিয়ে শুরু হয় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘ফুল বিজু’ উদযাপন।

বিস্তারিত...

ফেল করলে দুইবারের বেশি পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা সর্বোচ্চ দুইবারের বেশি ওই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে না বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

বিয়ানীবাজারে বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত ৮

সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ ৭-৮ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

মাজারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পীর শামিম রেজা জাহাঙ্গীর নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিস্তারিত...

যশোরে দুই কিশোর অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবি

যশোর শহরের শংকরপুর রেলগেট এলাকায় দুই কিশোরকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪