| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোটার স্লিপ ও নগদ ১ লাখ টাকাসহ দুই কর্মী আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ১ লাখ ২ হাজার টাকা ও ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেনাবাহিনী বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে আটক করে।

বিস্তারিত...

ভোটকেন্দ্রে মারামারিতে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার, বিজিবি মোতায়েন

সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও ১১-দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

রাতেই রেজাল্ট পত্রে সই করানোর অভিযোগ, প্রিজাইডিং কর্মকর্তার কার্যক্রম প্রশ্নবিদ্ধ

বরগুনা সদর উপজেলায় ভোটগ্রহণের পর রাতেই রেজাল্ট পত্রে সই করানোর অভিযোগ ওঠায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় ভোটার ও দলের পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন, প্রিজাইডিং কর্মকর্তার অংশগ্রহণে ভোটের ফলাফল চূড়ান্ত করার সময় নিয়ম ও প্রটোকল না মেনে রাতেই রেজাল্ট পত্রে সই করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষে কেন্দ্রীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল সংরক্ষণ ও যাচাই প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও, রাত সাড়ে ৯টার পর প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে রেজাল্ট পত্রে সই করার ঘটনা ঘটে।

বিস্তারিত...

টাকা বিতরণ নিয়ে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৮, পাল্টাপাল্টি অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

ভোটকেন্দ্র ছেড়ে জামায়াত নেতার বাড়িতে, দুই কর্মকর্তা আটক

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দায়িত্ব পালনরত দুই নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে আটক হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় তাদের চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে, চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

পাবনার চাটমোহর উপজেলায় রাতে কয়েকজন জামায়াত নেতার ভোটকেন্দ্রে প্রবেশের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। প্রত্যাহার হওয়া প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিন নিমাইচড়া ইউনিয়নের সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, জামায়াতের বিরুদ্ধে

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে ভোটের বিষয়ে বিরোধের জেরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এই তাণ্ডব চালিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিস্তারিত...

আটক জামায়াত নেতাকে পরিবারিক জিম্মায় রমেকে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের হেফাজতে রাখা হয়েছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন।

বিস্তারিত...

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতের এক নেতাকে অবরুদ্ধ করে মারধর এবং তার ব্যক্তিগত জিনিস তল্লাশি করার অভিযোগ উঠেছে। ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি এলাকায় এই ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ‘ব্যালটে সিলের’ অভিযোগ, রাতে কেন্দ্র ঘিরে উত্তেজনা

নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা পপুলার হাই স্কুল কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে রাতে ব্যালট পেপারে সিল দেওয়ার অভিযোগ তুলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি স্থান থেকে গোলাম মোস্তফা নামের এক পোলিং অফিসারকে আটক করেছে যৌথবাহিনী।

বিস্তারিত...

বাগেরহাট-২ আসনে সুষ্ঠু নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের

বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুর-৪: বিএনপি ও জামায়াতের ভোট যুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর তৃতীয় অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে ফরিদপুর-৪ আসনে ভোটের যুদ্ধ প্রধানত বিএনপি ও জামায়াত ইসলামী প্রার্থীর মধ্যে কেন্দ্রভিত্তিক

বিস্তারিত...

ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। বুধবার দুপুরে জেলার ৬টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপারসহ বাকি উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪