ঠাকুরগাঁও–১ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনা দুরভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলক। তিনি দাবি করেছেন, এটি নির্বাচনের আগমুহূর্তে তাঁকে হেনস্তা করার উদ্দেশ্যে করা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার থেকে দুটি ব্যাগ থেকে এগুলো উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১২টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ১১ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে একের পর এক জিপ গাড়ি ছেড়ে যায় গন্তব্যে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা হাবীবুর রহমান হেলালীকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যায়।
পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ৫১৩টি ভোট কেন্দ্রে ২,৫৩৬টি কক্ষে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনের আনুষঙ্গিক সরঞ্জাম।
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলার ছয়টি আসনে ৮২৪টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে অতি গুরুত্বপূর্ণ ৭১টি কেন্দ্রসহ মোট ৩০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রশাসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে সদর উপজেলাসহ সকল ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য নোয়াখালীর ৬টি আসনের ৯টি উপজেলায় ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। জেলার ৮৭৫টি ভোট কেন্দ্রে সাত বাহিনী নিরাপত্তায় মোতায়েন থাকবে।
লক্ষ্মীপুরে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে বালট পেপারসহ ভোট গ্রহন সামগ্রী পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে এই এই সরঞ্জাম প্রদান করা হয়।
লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। এ সময় পুলিশের নির্বাচনী প্রস্তুতি প্যারেডও অনুষ্ঠিত হয়েছে। টানা প্রচার-প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসন।