মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জমির নামজারি করতে তার কাছ থেকেও একসময় ২৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সে জন্য ভূমি অফিসের কর্মকর্তাদের তিন দিনের মধ্যে মিউটেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অর্থের বিনিময়ে এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানা হবে কারাগার, না হয় পানির মধ্যে।
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মরাধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান সারোয়ারে আলম।
চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তালহা স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেধেঁ, সিগারেটের ছেকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানীর বিরুদ্ধে। শহরের দক্ষিন মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে ওই দুই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে।
ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই শেষ হলো এক পরিবারের জীবনের গল্প। কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক মুফতি আব্দুল মমিন তার স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হয়েছেন।
ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে একটি পাটের গোডাউনের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫০ মণ পাট ও ৩০ মসুরিডালসহ ৩টি দোকান পুড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ)-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবেন, ততদিন তার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান চালু থাকবে, এবং মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে পেট্রোল পাম্পে এক লরি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল দুই ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছে।
ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১০ নম্বর সেক্টর এলাকায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামের এক যুবককে মারধরের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুরের হাজীগঞ্জে পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কিবরিয়া (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।
আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গতকাল বৃহস্পতিবার (২৬মার্চ) রাতে শহরের গোপালবাড়ী এলাকায় শেরপুর শহরের একটি আবাসিক ভবনে অবৈধভাবে জ্বালানির ট্যাংক স্থাপন করে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।