২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ পালনের জন্য সরকার কঠোর নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে ব্যাপক প্রস্ততি গ্রহনে সংশ্লিষ্ট শিক্ষা অফিসারগণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতি দিক নির্দেশনা দিলেও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা প্রতিপালন করা হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকারি দল গণ-রায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জামগড়া মোড় এলাকায় মুদিদোকানি শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মজুত রাখা পেট্রোল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
মানিকগঞ্জ সদর উপজেলায় বাড়িতে ঘর ভাগ-বাঁটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বের জেরে সালিসে হামলায় বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সাকিবুর রহমান আহত হয়েছেন।
নোয়াখালীতে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। জেলার ৩০টি পাম্পের মধ্যে মাত্র একটি পাম্পে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এর বাইরে ৪/৫টিতে পাওয়া যাচ্ছে ডিজেল। আর বাকিগুলোতে তেল বিক্রি বন্ধ রয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। যে কর্মসূচি পরবর্তীতে কৃষিতে বিপ্লব এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রধানের দায়িত্ব পালনের বাইরের সময়টা কিন্তু এই খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছিলেন।
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি তিনতলা ভবনের ছাদ থেকে মো. আরিফুল ইসলাম মাসুম (৩৮) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী নিপা খানমকে আটক করেছে পুলিশ।
সিলেটে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ থেকে সিলেট শহরের প্রধান দুটি তেল ডিপোতে বিজিবির পৃথক দুটি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
সুন্দরবনের খলিশা ফুলের মধুর ব্যাপক চাহিদা থাকে। ক্রেতাদের কাছ থেকে অধিক দাম পাওয়ার লোভে। একদল মৌয়াল মাছ ধরার অনুমতি নিয়ে অপরিপক্ক চাক থেকে মধু কেটে শহরে এনে চড়া দামে বিক্রি করছে।
কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর, ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনেও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় তাদের কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচীর বাবার বাড়িতে ঈদে বেড়াতে এসে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া (১১) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন। শনিবার (২৮মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় চিন্ময় কৃষ্ণ দাসের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা।