লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম মানিক নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। ম
খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কেএইচপিএল সিজন-৩। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিদ্যালয়ের অভিজ্ঞ ২০০৪ ব্যাচ এবং প্রাণবন্ত ২০১৭ ব্যাচ।
যশোরের ঝিকরগাছা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ফারিয়া জান্নাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নানা বাড়িতে ঈদের আনন্দ করতে এসে প্রাণ গেল শিশুটির। মুহূর্তেই ঈদের আনন্দ রূপ নেয় বিষাদে।
যত বড় অপরাধের অভিযোগই উঠুক না কেন, কাউকে গণপিটুনিতে হত্যা করার অধিকার কোনোভাবেই সংবিধান বা আইনের মাধ্যমে স্বীকৃত নয়। তবুও থামছে না ‘মব’ বা গণআক্রমণের এই বিপজ্জনক প্রবণতা।
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুজনে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর খাঁ (৬০) মারা যান।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি তার প্রেমিক আনিল ফয়সাল সায়মনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে কুমিল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজারের সমুদ্রসৈকতে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত খোরশেদ সম্মুখসারির জুলাইযোদ্ধা এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায়।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকার খরচের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি এ তথ্য শেয়ার করেন।
কুষ্টিয়ার দৌলতপুরে নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মশাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী মোল্লা ঐ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ড্রাইভার ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে। নিহত আশিক আহম্মেদ নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
চাঁদপুর শহরের মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়ায় হয়ে গেল মানবিকতার মানবিক মানুষদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ৪৮টি সংগঠন অংশ নেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজন সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন। অন্যজন ঘটনাটি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে । সোমবার (২৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সোহেল রানা (৩৫) ও মঞ্জু মিয়া (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা।
হুয়হংহ নদী যেমন চীনের দুঃখ তেমনি যমুনা নদীও ইসলামপুরের দুঃখ। উপজেলাটি কয়েক কিলোমিটার প্রস্ত নিয়ে বুক চিড়ে এঁকেবেঁকে বয়ে চলছে যমুনা নদী। বর্ষা মৌসুমে যমুনার ভাঙন তছনছ করে দেয় উপজেলার মানচিত্র। এবার শুস্ক মৌসুমে মাইলের পর মাইল