রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে গেলে যাত্রীরা পানিতে ছিটকে পড়েন। এদের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ মু. সালাহউদ্দিন আইউবী'র উদ্যোগে আয়োজিত 'মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান' শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পন্টুনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
নড়াইলে ১০ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (২৫মার্চ) দুপুরে নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে কিশোরীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশি আসাদ মোল্যা (৪৮) ধর্ষণ করেছে। অভিযুক্তকে ধরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। অসুস্থ নির্যাতিতাকে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়েছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও বহু যাত্রীর জীবনের জন্য শঙ্কা বিরাজ করছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈয়লদা বাংলা বাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু করা হয়েছে যশোর জেলার শার্শা উপজেলার নাভারনের ঐতিহ্যবাহী পশুর হাট। হাটটি পুনরায় চালু করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
লক্ষ্মীপুরে তেলের জন্য পাম্পে জড়ো হয়ে হট্টগোলের চেষ্টা করা হয়েছে। এ কারণে পেট্রোল পাম্প গুলোতে তদারকি করছে পুলিশ। এ সময় হেলমেট- কাগজপত্রবিহীন মোটরসাইকেলে দেওয়া হচ্ছে না তেল। লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে।
মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্থানের এক টুকরো জমি, যেখানে মানুষ শেষ আশ্রয় খুঁজে নেয়—সেই জায়গা নিয়েই প্রাণ গেল এক কলেজছাত্রের। দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন নাইম সওদাগর (১৮) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় দুই পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।
নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর ডাকাত মাঈন উদ্দিন ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৫ মার্চ (মঙ্গলবার) দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজারে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও সচেতন এলাকাবাসী।
প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকার চেক দরিদ্র, অসহায় রোগী ও দুস্থদের মাঝে বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি (সংসদ সদস্য) আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বুধবার (২৫মার্চ) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত দরিদ্র, অসহায় ও দুস্থদের হাতে তিনি চেক তুলে দেন।
২৫ মার্চ কালরাতে সংঘটিত গণহত্যার শহিদদের স্মরণে বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ দোয়া, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় শহরের ব্যস্ততম টিনপট্টি রোড বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং বাকি ৩টি দোকানের মালামাল আংশিক পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।