| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ফেনীর দাগনভূঞা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগায় চালক ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আরও আহত হয়েছেন।

বিস্তারিত...

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সহযোগিতা চাই: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, খাল খনন ও পুনঃখনন কার্যক্রমে কোনো বাধা তৈরি না করে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। মন্ত্রী বলেন, অনেক খাল দখলে থাকলেও দ্রুত সীমানা নির্ধারণ করা হবে, এরপর সমস্যা থাকলে স্থানীয় মুরব্বিদের সঙ্গে সমন্বয় করে খাল পরিষ্কার করা হবে।

বিস্তারিত...

ভুয়া তথ্যের ভিত্তিতে মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবদল নেতা। সোমবার (১৬ মার্চ) কালিহাতীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান আহমেদ লিজন।

বিস্তারিত...

যশোরে পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোমবার (১৬ মার্চ) সকালে কাভার্ড ভ্যান চাপায় ২৪ বছর বয়সী মাদরাসা ছাত্র ওসমান গনি নিহত হয়েছেন। ঘটনা ঘটে সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট-টু-দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায়।

বিস্তারিত...

বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সাতবাড়িয়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

বিস্তারিত...

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে: খসরু মাহমুদ চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এতে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে।

বিস্তারিত...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ ৯টি বাঁকে বিআরটিএ'র লাল পতাকা স্থাপন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর'-২৬ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-কে দুর্ঘটনা মুক্ত করার জন্য ১৫ মার্চ (রবিবার ) সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগ

বিস্তারিত...

বগুড়ায় রোটারি ক্লারের আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় জামিল শপিং সেন্টারের মামদুদুর রহমান হলে রোটারি ভেন্যুতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিস্তারিত...

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

মানিকছড়ি–লক্ষ্মীছড়ি–সিন্দুকছড়ি সড়ক ১৮ ফুট প্রশস্ত করার দাবি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি–লক্ষ্মীছড়ি ১৪ কিলোমিটার এবং লক্ষ্মীছড়ি–সিন্দুকছড়ি ১৬ কিলোমিটার সড়কটি ১৮ ফুট প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সড়কটি প্রশস্ত করা হলে পাল্টে যাবে লক্ষ্মীছড়ি উপজেলার বর্তমান দৃশ্যপট। জীবনযাত্রার মান অনেক গুণ বাড়বে।

বিস্তারিত...

শিশুখাদ্য ও মুড়িতে ভেজাল পাওয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে শিশুখাদ্যে ভেজাল ও অপরিশোধিত লবণ দিয়ে মুড়ি তৈরির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

ঈদের আগেই পরিশোধ করা হলো বেনাপোল বন্দর শ্রমিকদের বেতন-বোনাস

বেনাপোলে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগেই শ্রমিকদের অগ্রিম বেতন ও বোনাস পরিশোধ করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বর্তমান কার্যকরী পরিষদ।

বিস্তারিত...

মাগুরায় বিনামূল্যে সার, বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ

২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৩'হাজার ১'শ ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ, তিল, আউশ ধান ও পাট ফসলের বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

সিএমপি'র নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুনিরুজ্জামান

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামানকে বাংলাদেশ পুলিশ-এর চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪