| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে আত্মপ্রকাশ করলো ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি’

চট্টগ্রামে রাজনৈতিক সংবাদকর্মীদের সমন্বয়ে ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি’ (পিআরইউ) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

রাজনৈতিক কালচার পরিবর্তনে কাজ করবে জাতীয় যুবশক্তি: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা রাখবে জাতীয় যুবশক্তি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যুব সংগঠন মানেই অনেকের কাছে পেশীশক্তি, গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার ধারণা তৈরি হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে এসে যুব সংগঠনকে মানুষের আশা ও আস্থার প্রতীক হতে হবে।

বিস্তারিত...

দাগনভূঞায় মলম পার্টির খপ্পরে শিক্ষিকা

মলম পার্টির খপ্পরে পড়েছেন দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। রোববার (১৫ মার্চ) দুপুর বারটার দিকে বসুরহাট রোডে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক

গাইবান্ধা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের ৪২টি জেলা পরিষদের সাথে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

বিস্তারিত...

দাগনভূঞার বিভিন্ন স্থানে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি

ফেনীর দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। জানা গেছে, একসময় এই খুঁটিগুলো রাস্তার পাশেই ছিলো। কিন্তু পরবর্তীতের রাস্তা প্রশ্বস্ত করা হলে খূঁটিগুলো রাস্তার মাঝে চলে আসে।

বিস্তারিত...

কুষ্টিয়ার কুমারখালীতে ৭৩টি এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

বিস্তারিত...

গাজীপুরের মহাসড়কে ঈদ যাত্রায় যান চলাচল স্বাভাবিক

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে নারীর টানে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন জেলার ঘরমুখো মানুষ। সেই ধারাবাহিকতায় গাজীপুরের ওপর দিয়ে যাওয়া ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুরু হয়েছে ঈদযাত্রা। তবে এখন পর্যন্ত এ দুইটি মহাসড়কে তেমন কোনো ধরণের যানজটের সৃষ্টি হয়নি। তুলনামূলক স্বাভাবিক গতিতেই চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও অন্যান্য যানবাহন।

বিস্তারিত...

বগুড়ায় উপনির্বাচনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা গ্রহণ

বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে রবিবার বেলা ১১টায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: ফজলুল করিম নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন।

বিস্তারিত...

জামালখানে সুবিধা বঞ্চিত ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার

রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর ২১ নং জামাল খান ওয়ার্ডে দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। শনিবার (১৫ মার্চ) ২১ নং জামাল খান ওয়ার্ড সংলগ্ন শরীফ কলোনিতে অবস্থিত বৌদ্ধ যুব পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রুবেল বড়ুয়া।

বিস্তারিত...

ঝিনাইদহ জেলা পরিষদে নতুন প্রশাসক আব্দুল মজিদ

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও জননন্দিত নেতা অ্যাডভোকেট এম. এ. মজিদ। তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ রাজনীতিকের ওপর আস্থা রাখায় জেলাবাসী ও দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে স্বচ্ছ ভাবমূর্তি ও সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের পুরস্কার হিসেবেই এই নিয়োগকে দেখছেন সবাই।

বিস্তারিত...

ঋণ নিতে গিয়ে ব্র্যাক অফিসে উত্তেজনা, দম্পতিকে মারধরের অভিযোগ

১৫ মার্চ: মানিকগঞ্জে ঋণ নিতে গিয়ে একটি এনজিও অফিসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে।রোববার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম এলাকার সরুপাই বাজারে একটি ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়ায় আজিজুল হক কলেজ ছাত্র শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

সরকারি আজিজুল হক কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখা। রোববার (১৫ মার্চ) ছাত্রশিবির কলেজ শাখার সেক্রেটারি সাকিব তামিমের সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

বিস্তারিত...

বেশি দামে পেট্রোল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

বরগুনায় বেশি দামে পেট্রোল বিক্রির করায় মো. আবুল বাসার (৪৮) নামে এক ব্যাবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের থেকে লিটার প্রতি ৩০-৪০ টাকা বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়।

বিস্তারিত...

বরিশালে অস্ত্রোপচারের আগে অ্যানেসথেসিয়ায় দুই জনের মৃত্যু

বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অ্যানেসথেসিয়া (চেতনানাশক) ইনজেকশন প্রয়োগের পর পরই দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলায় নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

বাগেরহাটে রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাকিবুল ইসলাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নতুন যুব কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সেক্রেটারি মো: মাহাবুবুর রহমান টুটুল ও ইউনিট লেভেল অফিসার মোহাম্মাদ হান্নান এই কমিটির অনুমোদন দেন। যা পরবর্তীতে জাতীয় সদর দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪